Tuesday, 10 October 2017

বন্ধু

দিনের শেষে আসে গোধূলি-
তখনও পর্যন্ত বন্ধুর হাত ধরে বসে থাকি দীঘির তীরে
শান্ত সময় সব পাখিরা ফিরে গেল নীড়ে-
তখন বন্ধু বলে,চল আজ যাই ফিরে,
দেখা হবে আবার কালকে এই দিঘীর তীরে
মিথ্যে বলে গেল বন্ধু আর এলনা ফিরে,
বসে থাকি আমি একা- সেই বন্ধুর খোঁজে
পাখিরা গান গেয়ে বলে,
সে আসবে না তো ফিরে’,
সূর্য মামা হেসে বলে,
বসে আছো বন্ধু কে পাবার খোঁজে?
আমিও বসে আছি-
চাঁদ কে পাবার খোঁজে,
তুমি একা আমিও একা-
চল, আজ যাই ফিরে,
দেখা হবে আবার কালকে-
এই দিঘীর তীরে

                                       -দেবলীনা ঘোষাল 

                                                
 

No comments:

Post a Comment

বন্ধু দি নের শেষে আসে গোধূলি- তখনও পর্যন্ত বন্ধুর হাত ধরে বসে থাকি দীঘির তীরে । শান্ত সময় সব পাখিরা ফিরে গেল নীড়ে- ...