Saturday, 9 September 2017

আমাদের দুর্গাপূজা


ঢং ঢং ঢং ঘণ্টা বাজে– বাজে কাসর
চারিদিক মুখরিত আনন্দে,
কাশবন ঢেকে গেছে কাশফুলে
সকালবেলা ঘাসের আগায় শিশির যেন ঝরে,
শিউলিগাছের তলা যেন
সাদা হয়ে গেছে শিউলিফুলে
আগমনীর বার্তা পৌছে গেছে
সকলের ঘরে ঘরে
ছোট ছোট ছেলেমেয়েরা
গোনে দিন গোনে রাত,
দেখতে দেখতে বেজে ওঠে শাঁখ-
সেই শাঁখ বাজার সাথে সাথেই,
সন্ধেবেলায় শুরু হয় দেবীর বোধন- ষষ্ঠী
সপ্তমীতে দেবীর আরাধনা
অষ্টমীতে হয় অঞ্জলী,
নবমী মানেই পুজো প্রায় শেষ
দশমীতে দেবীর বিসর্জন
ছোট ছোট ছেলেরা
নাচতে নাচতে দেবীকে বিসর্জন দিতে যায় নদীতে
বিসর্জন যেন প্রত্যেকের মনকে
বিষন্যতায় ভরে দেয়,
তখন তারা ধ্বনি দিতে দিতে বলে-
আসছে বছর আবার হবে
মা আবার এসো সামনের বছর
ঠিক এমনই আনন্দ নিয়ে

                                                    -দেবলীনা ঘোষাল 

No comments:

Post a Comment

বন্ধু দি নের শেষে আসে গোধূলি- তখনও পর্যন্ত বন্ধুর হাত ধরে বসে থাকি দীঘির তীরে । শান্ত সময় সব পাখিরা ফিরে গেল নীড়ে- ...