বন্ধু
দিনের শেষে আসে গোধূলি-
তখনও পর্যন্ত বন্ধুর হাত
ধরে বসে থাকি দীঘির তীরে।
শান্ত সময় সব পাখিরা ফিরে গেল নীড়ে-
তখন বন্ধু বলে,‘চল আজ যাই ফিরে,
দেখা হবে আবার কালকে এই দিঘীর তীরে’।
মিথ্যে বলে গেল বন্ধু আর এলনা ফিরে,
বসে থাকি আমি একা- সেই বন্ধুর খোঁজে।
পাখিরা গান গেয়ে বলে,
‘সে আসবে না তো ফিরে’,
সূর্য মামা হেসে বলে,
‘বসে আছো বন্ধু কে পাবার
খোঁজে?
আমিও বসে আছি-
চাঁদ কে পাবার খোঁজে,
তুমি একা আমিও একা-
চল, আজ যাই ফিরে,
দেখা হবে আবার কালকে-
এই দিঘীর তীরে’।
-দেবলীনা ঘোষাল
